Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ৮`শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ০৩:১৬ পিএম

রূপগঞ্জে ৮`শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
Swapno


পবিত্র রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আনসার আলীর অর্থায়নে দরিদ্র ও অসহায় ৮'শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার রুপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবে এলাকার প্রগতি সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

 

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, তেল, লবণ, চিনি,আলু, পিয়াজ, ডাল, বুট, মুড়ি। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি মোমেন মিয়া,সহ-সভাপতি ফারুক মিয়া, ইউপি সদস্য মোরশেদ আলম, ২ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম।

 

 

এবং আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, নবী হোসেন, সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, আবু তাহের, অলিউল্লাহ, আমিনুর ভূঁইয়া, ফরিদ ভূঁইয়া প্রমুখ। এন.হুসেইন/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন