সোনারগাঁয়ে ইয়াবাসহ যুবক গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৮:৫৬ পিএম
সোনারগাঁয়ে ২৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ পারভেজ(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেফতারকৃত পারভেজ কক্সবাজার সদর পৌরসভা ১০ নং ওয়ার্ড’র মো. আবু মিয়ার ছেলে। সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল শেখ বিল্লাল হোসেন ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলমের নেতৃত্বে একটি অভিযানিক দল উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
এসময় গ্রেফতারকৃত পারভেজ এর কাছ থেকে ২৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, ২৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মাদক কারবারি চক্রের সাথে জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তারের লক্ষে পুলিশের অভিযান অব্যাহত আছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।
এস.এ/জেসি


