Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে আক্তার হেসেন বিএ’র ইফতার সামগ্রী বিতরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০২:১৩ পিএম

বন্দরে আক্তার হেসেন বিএ’র ইফতার সামগ্রী বিতরণ
Swapno


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন (বিএ)’র উদ্যোগে ২শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।  

 

 

বুধবার সকালে উপজেলার জিওধরা এলাকায় আক্তার হোসেনের নিজ বাড়িতে এই বিতরণের আয়োজন করা হয়। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, চিনি ও খেজুর। আক্তার হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এ দেশের অসহায় মানুষের কথা চিন্তা করে ইফতার পার্টি না করে সেই টাকা গরিব মানুষকে দান করার আহ্বান জানিয়েছেন।

 

 

তার নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই আজকের এই আয়োজন। এ সময় উপস্থিত ছিলেন, মো. রুমেল, রিপন, আনোয়ার, মো. রফিকুল, দেলোয়ার হোসেন, খাজা হুসাইন, মাসুম, মো. আসিফ প্রমুখ।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন