রাইসুল হক চেয়ারম্যান পুত্র গুলিবিদ্ধ সেই পারভেজের ইন্তেকাল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০২:২২ পিএম
বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত রাইসুল হক চেয়ারম্যানের জেষ্ঠ্যপুত্র মইনুল হক পারভেজ (৪০)আর নেই (ইন্না-লিল্লাহে.... রাজিউন)। তবে অনেকের ধারনা করছেন ফরাজিকান্দায় হামলায় গুলিবিদ্ধ হওয়ার ১৮দিন পর মৃত্যু কি স্বাভাবিক না অস্বাভাবিক।
এ নিয়ে মানুষের মনে নানা প্রশ্নের দানা বেধেছে। তবে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে বুধবার ভোর ৫ টায় হাসপাতালে নেয়ার পথেই ষ্টোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে।
জানাগেছে,সম্প্রতি ফরাজিকান্দা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন পারভেজ। তবে কিছুদিন চিকিৎসা নেয়ার পর বাড়িতে বসেই চিকিৎসা নেন তিনি। গত বুধবার ভোর ৩ টায় তিনি বুকে ব্যাথা অনুভব করেন।
পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে নারায়ণগঞ্জ চাষাড়াস্থ হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বুধবার বাদ জোহর ফরাজিকান্দা বড় জামে মসজিদে তার জানাজা শেষে ফরাজিকান্দা কবরস্থানে দাফন করা হয়।
এদিকে পারভেজের আকস্মিক মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন তার স্ত্রী আবিদা সুলতানা সুমা। তিনি জানান, তার স্বামী ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন। তবে হামলার ঘটনার পর পায়ে গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই আরো বেশি দূর্বল হয়ে পড়েন। রাতে মাঝে মাঝে চিৎকার দিয়ে জেগে উঠেন। এন.হুসেইন/জেসি


