সোনারগাঁয়ে ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০৮:২৩ পিএম
সোনারগাঁয়ে ফেনসিডিলসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার (৭ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়ার ফ্রেশ সুপার মার্টের সামনে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩৯৬ বোতল ফেন্সিডিল, কাভার্ডভ্যান, নগদ ১ হাজার ৪০ টাকা, ১টি মোবাইল, ১ টি সীম ও ১ টি জাতীয় পরিচয় পত্র উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
গ্রেফতারকৃত যুবকের নাম মো. রনি (২৫)। সে লক্ষীপুরের ভবানীগঞ্জ পিয়ারাপুর এলাকার মো. শিমলের ছেলে। র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় যে, দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিল অভিনব পন্থায় সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এস.এ/জেসি


