চোর চিনে ফেলায় নৈশ প্রহরীকে পিটিয়ে জখম
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৮:১৫ পিএম
চোর চিনে ফেলায় শারীরিক প্রতিবন্ধী নৈশপ্রহরী ফোরকানকে(৩৭) পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসী তানভীর-শান্ত বাহিনী। গতকাল রোববার (৯ এপ্রিল) ভোরে ফতুল্লা পোস্ট অফিস বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফোরকান জানায়, আমি পোস্ট অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন কাঠের মার্কেটে নৈশপ্রহরী হিসেবে কাজ করি। শনিবার দিনগত রাতে সমিলের মটরের তার চুরি করে সাগর এবং হাবু নামের পেশাদার দুই চোর। আমি চোর চিনে ফেলায় ফতুল্লা লালপুর এলাকার কিশোর গ্যাং লিডার তানভীর, খোঁজপাড়া এলাকার শান্ত, রিপন তাঁদের সহযোগীদের নিয়ে আমাকে বেদম মারধর করে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল শারীরিক প্রতিবন্ধী ফোরকানকে চাপসৃষ্টি করছে। বিগত এক দশক আগে এক দূর্ঘটনায় একটি পা হারিয়েছে ফোরকান পঙ্গুত্ব বরণ করে। উল্লেখ্য, তানভীর এবং শান্ত ফতুল্লা চিহ্নিত অপরাধী। তাঁদের বিরুদ্ধে অপরাধীদের শেল্টার দেয়া এবং মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
এস.এ/জেসি


