Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে চোর সন্দেহে তিন যুবক আটক

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ০৯:২২ পিএম

বন্দরে চোর সন্দেহে তিন যুবক আটক
Swapno

 

আসন্ন ঈদকে সামনে রেখে গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরার কারণে চোর এবং ছিনতাইকারি সন্দেহে ৩ যুবককে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ রোববার (৯ এপ্রিল) রাতে বন্দর থানার মাহামুদনগর এলাকা থেকে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকার বাসির মিয়ার ছেলে সিয়াম (১৮) একই এলাকার নূরে আলম মিয়ার ছেলে সাব্বির (১৭) ও সোনাকান্দা কেল্লা মসজিদ সংলগ্ন এলাকার ফোরকান মিয়ার ছেলে বাধন (১৮)।

 

গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী এসআই সিহাব গনমাধ্যমকে জানান, গভীর রাতে রাস্তায় ঘুরাফেরাসহ চোর ও ছিনতাইকারি সন্দেহে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন