বন্দরে ‘বাঁচতে হলে হাটতে হবে’ এ শ্লোগানকে সামনে রেখে ভোরের সাথী বন্ধুদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কলাগাছিয়া ইউনিয়নের চরঘারমোড়া এলাকায় এ দোয়া অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি তথা ভোরের সাথীর সিনিয়র সদস্য আলহাজ্ব এডভোকেট মতিউর রহমান মতিন, মো. মোস্তফা মিয়া, নাসিম ওসমান মডেল উচ্চ বিদ্যালয় ও জনতা ক্লাবের সভাপতি হুমায়ুন কবির, শফিউদ্দিন শেখ, বিশিষ্ঠ ব্যবসায়ী মো. শফিউদ্দিন শফী, মো. বশির আহমেদ, মো. সালাহউদ্দিন সিকদার, শেখ কুতুবউদ্দিন, শেখ ইফতেখার আহমেদ, আমির হোসেন প্রধান প্রমূখ।
এ সময় মানুষের হাঁটার গুরুত্বের বিষয় আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, শুধু অসুস্থ হলেই হাটঁবেন তা নয় বরং সকালে নির্মল অক্সিজেনের জন্য প্রতিদিন হাঁটুন। সকালে হাঁটলে শরীরের প্রতিটি কোষে বিশুদ্ধ রক্ত এবং অক্সিজেন পৌঁছে যায়। ফলে প্রতিটি শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সুস্থ ও সচল থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আয়ু বাড়িয়ে দেয়। দোয়ায় মোনাজাত ও দোয়া পরিচালনা করেন মো. মোস্তফা মিয়ার কনিষ্ঠপুত্র হাফেজ আবু বকর সিদ্দিক জোবায়ের। এন.হুসেইন/জেসি


