ফতুল্লা মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০৪:২৮ পিএম
ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার লুৎফর রহমান স্বপন বলেছেন, ‘রোজার মাস সংযমের মাস। এই মাসের গুরুত্ব অপরিসীম। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) এই মাসে বেশী বেশী ইবাদত করেছেন এবং তার সাহাবি এবং উম্মতদেরকেও একই নির্দেশনা দিয়েছেন। আমাদের সবাইকে এই মাসের গুরুত্ব বুঝা উচিৎ।
বেশী বেশী করে আমল করা উচিৎ। মানুষের সাথে সৌহার্দ্যতা বজায় রেখে গীবত শেকায়েত এবং মিথ্যাচার থেকে দূরে থাকতে হবে। আজকের এই ইফতার মাহফিল আয়োজন করার জন্য ফতুল্লা মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং সদস্যদের ধন্যবাদ জানাই। সংগঠনটির আরো সমৃদ্ধি কামনা করছি।’
ফতুল্লা মডেল প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। সংগঠনটির সভাপতি এনামুল হক সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদের পরিচালনায় মঙ্গলবার (১১ এপ্রিল) শহরের জামতলা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ ওবায়েদ উল্লাহ, ফতুল্লা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান রাফিউল হাকিম মহিউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ন কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নেয়ামত উল্লাহ, সহ-সভাপতি সাইফুল ইসলাম সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলম।
এবং সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান তোতা, অর্থ সম্পাদক তানজিল আহমেদ তুষার, দপ্তর ও প্রচার সম্পাদক দুলাল আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. কাইয়ুম খান, কার্যকরি সদস্য আরিফুর রহমান, মাহাবুবুর রহমান খোকা, সদস্য মিলন বিশ্বাস হৃদয়, এবায়েদ উল্লাহ সরদার, নাজমুল হোসেন আশিক, মো. সোহেল। এছাড়াও, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এন.হুসেইন/জেসি


