Logo
Logo
×

নগরের বাইরে

না.গঞ্জে যুবদল-ছাত্রদলের ইফতার মাহফিল পণ্ড

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০৯:৪৬ পিএম

না.গঞ্জে যুবদল-ছাত্রদলের ইফতার মাহফিল পণ্ড
Swapno

 

 

# দলীয় নীতি নির্ধারকের নির্দেশের অপেক্ষায় যুবদল ও ছাত্রদল
# ইফতার মাহফিলের ভেন্যু চলে যেতে পারে শহরের অদূরের থানায়

 

 

রমজানের প্রথম থেকেই নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় যুবদলের ইফতার মাহফিল এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ইফতার মাহফিল নিয়ে নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে ব্যাপক হাঁকডাক চলমান ছিল। তবে ইফতার মাহফিলের দিনক্ষণ ভেন্যু নির্ধারণ করার পরও শেষতক প্রশাসনিক অনুমতি না মেলায় পন্ড হল নারায়ণগঞ্জে যুবদল এবং ছাত্রদলের ইফতার মাহফিল। পরবর্তীতে যুবদল এবং ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হলেও সে অনুষ্ঠান নারায়ণগঞ্জ শহরের বাহিরের থানাগুলোতে অনুষ্ঠিত হতে পারে। কিন্তু এখনো যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচি পালনে দলীয় নীতি নির্ধারকের নির্দেশনার অপেক্ষায় রয়েছে।

 

দলীয় সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল ফতুল্লায় যুবদলের ঢাকা বিভাগীয় ইফতার কর্মসূচি পালনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার ধর্মগঞ্জ এলাকার ফাজিলপুর মাঠে ভেন্যু নির্ধারণ করা হয়েছিল এবং সেখানে প্যান্ডেল ও কর্মসূচি পালনের প্রস্তুতি প্রায় শেষের দিকে ছিল। সেই মুহুর্তেই পুলিশ এই কর্মসূচির ব্যাপারে অবগত না থাকায় প্যান্ডেল এবং প্রস্তুতি নেয়া সকল কার্যক্রম সড়িয়ে নেয়ার নির্দেশ দেয় পুলিশ। তবে যুবদলের নেতারা বলছেন প্রশাসনের মৌখিক অনুমতির উপর ভিত্তি করেই এখানে ভেন্যু নির্ধারণ করে সকল প্রস্তুতি নিলেও প্রশাসন থেকে কাজ বন্ধ করে সকল কিছু এখান থেকে সড়িয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।

 

তারপরও কেন্দ্রীয় যুবদলের নীতি নির্ধারকের সাথে আলোচনা করে কর্মসূচি পালনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যুবদলের নেতারা। তবে যুবদলের নেতাদের সূত্রে জানা যায়, এখন ঢাকা বিভাগীয় ইফতার কর্মসূচি পালন হলেও কর্মসূচি পালন হতে পারে নারায়ণগঞ্জ শহরের থেকে অদূরের থানাগুলোতে। অপরদিকে ১২ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ইফতার মাহফিল ফতুল্লার পঞ্চবটি ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১১ এপ্রিল সকল প্রস্তুতি বন্ধ করে দেয় প্রশাসন।

 

কারণ সেখানেও ছিল না নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ইফতার মাহফিল পালনের প্রশাসনিক অনুমতি। যার কারণে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ইফতার মাহফিল পন্ড হয়। তবে জেলা ছাত্রদলের সভাপতি জানিয়েছেন জেলা ছাত্রদলের ইফতার কর্মসূচি পালনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক জানানো হবে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন