মদনপুরে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ০৯:৩৯ পিএম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন মদনপুরের আরজু হাউস থেকে (১৩ এপ্রিল) বৃহস্পতিবার বিকেল ৩টায় শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের উদ্যোগে মদনপুরের ৩ শত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের ডিরেক্টর আরজু রহমান ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ঈদসামগ্রী বিতরণ করেন। এসময় মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক ইদ্রিছ আলী দেওয়ান গহন, সাংস্কৃতিক সম্পাদক আলী ভান্ডারী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জলিল প্রধান।
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুসলিম প্রধান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরমান ভূঁইয়া, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শরাফত আলী।
মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল ভূঁইয়া, নাসিক ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এবাদুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রশিদ সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এন.হুসেইন/জেসি


