Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ১৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ১১:৪৯ পিএম

সিদ্ধিরগঞ্জে ১৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
Swapno

 

১৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারায়ণগঞ্জে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. নুর হোসাইন (২৯)। সে কক্সবাজারের রামু থানার পূর্ব নোনাছড়ির মৃত মকবুল আহম্মেদের পুত্র। বর্তমানে চট্টগ্রামের উত্তর পতেঙ্গার টিএসপি ব্যাংক গেইটের ফয়েজ মেনশনে থাকতেন।

 

র‌্যাব জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন