Logo
Logo
×

নগরের বাইরে

গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০৬:১৮ পিএম

গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Swapno

 

রূপগঞ্জে তিন কেজি গাঁজাসহ মো. কামাল হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। রবিবার র‌্যাব-১০’এর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রূপগঞ্জের তারাবো এলাকায় শনিবার অভিযান পরিচালনা করে ওই গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। সে বেশ কিছুদিন যাবৎ নারায়ণগঞ্জের রুপগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন