আড়াইহাজারে রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০৪:০৮ পিএম
আড়াইহাজারে রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি হাকিম ভূঁইয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মাহাবুব মোল্লা, মনিরুজ্জামান, অলিউল্যাহ ভূঁইয়া তুহিন, নুর আফসার, নজরুল ইসলাম, ইউছুফ ও ফারুক।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোজ্জামেল হক জুয়েল, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসক উত্তম কুমার দাশ গুপ্ত, স্থানীয় সুলতানসাদী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লোকনার্থ পোদ্দার, স্থানীয় যুবলীগ নেতা খোকন, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাও. মুকবল হোসেন, স্থানীয় নাগড়াপাড়া জামে মসজিদেও ইমাম ও খতিব মাকসুদুল ও কাসেম স্থানীয় ব্যবসায়ী কবির হোসেন, ফারুক মিয়া, শাহীন, মোশারফ হোসেন, আড়াইহাজার পৌরসভার ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সুমন, ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনসহ আরও অনেকে।
এসময় আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের সভাপতি হাকিম ভূঁইয়া বলেন, সাংবাদিকদেও নিরাপত্তা নেই। সাংবাদিকদের প্রায় সময় হামলার শিকার হতে হচ্ছে। বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার পরও সাংবাদিকদের ওপর পেশী শক্তির ব্যবহার করা হচ্ছে। সংবাদকর্মীদের গায়ের করার জন্য ডিজিটাল আইনে মামলা দেওয়া হয়।
তিনি সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের দাবী জানান। এসময় মনিরুজ্জামান বলেন, সাংবাদিকদেও সুরক্ষায় আইন প্রনয়ন করতে হবে। সাংবাদিকদেও বিপদে-আপদে সবাইকে এগিয়ে আসতে হবে।
সাংবাদিকদেরও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে। তিনি বলেন, এদেশে যুগেযুগেই সাংবাদিকরা নির্যাতিনের শিকার হয়েছেন। এন.হুসেইন/জেসি


