সোনারগাঁয়ে ডা. বিরু’র উদ্যোগে ইফতার পেলো কয়েক হাজার জনসাধারণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০৪:২২ পিএম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু)’র উদ্যোগে সোনারগাঁয়ের বিভিন্ন প্রান্তে ইফতার বিতরণ কার্যক্রম হাতে নেয়া হয়।
তার অংশ হিসেবে (১৮ এপ্রিল) মঙ্গলবার বিকেলে সোনারগাঁ পৌরসভার উদ্ধবগঞ্জ বাজার, পৌরসভার সম্মুখ বাজার ও পানাম বাজারের কয়েক শত পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী, রিক্সা ও সিএনজি চালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। তাছাড়া এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচারণা চালানোর অংশ হিসেবে ডাঃ বিরু জনসাধারণের মাঝে লিফল্যাট বিতরণ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে জনগণকে উদ্বুদ্ধ করেন।
উল্লেখ্য, ইতোপূর্বে তিনি মোগরাপাড়া, বারদী, বৈদ্যেরবাজার ও সনমান্দী ইউনিয়নে ইফতার বিতরণ করেছিলেন। মঙ্গলবার উক্ত ইফতার বিতরণ কর্মসূচিতে সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামিম, সাবেক আহবায়ক মাহাবুব আলম মিলন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ উদ্দিন আহমেদ মঞ্জু, যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান।
পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহাবুবুর রহমান রবিন, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেওয়ান মোস্তাফিজুর রহমান ও দেওয়ান কামাল হোসেন, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক এফ. এইচ বাবু, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাকির হোসেন জাকু।
সোনারগাঁ পৌরসভা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আলমগীর, বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি জয়নাল আবেদীন মানিক, সনমান্দী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবু সিদ্দিক সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এন.হুসেইন/জেসি


