Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে মধ্যেরাতে সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা-ভাংচুর

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০৪:৩৫ পিএম

রূপগঞ্জে মধ্যেরাতে সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা-ভাংচুর
Swapno


রূপগঞ্জে মধ্যেরাতে আরিফ হাসান আরব নামে এক সাংবাদিকের বাড়িতে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে। আরিফ হাসান আরব দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। 

 

 

সাংবাদিক আরিফ হাসান আরব বলেন, আওয়ামীলীগ সমর্থিত একদল সন্ত্রাসী বুধবার দিবাগত রাত ১ টার দিকে আমার বরপা বাড়ির সামনে দিয়ে মিছিল দিয়ে যাচ্ছিল। এসময় সন্ত্রাসীরা আমরা বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে আমরা বাড়িঘরে হামলা ভাংচুর চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা আমার বাড়ির জানালায় ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে।

 

 

এসময় তারা আমার বাড়ির ভেতরে লুটপাটের উদ্দেশ্যে প্রবেশ করতে গেট ভাঙ্গার চেষ্টা চালায়। এসময় সন্ত্রাসীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আমার বাবা ফকির চাঁন মীর আহত হন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন