Logo
Logo
×

নগরের বাইরে

শম্ভুপুরা ইউনিয়নে দীপের ঈদ সামগ্রী বিতরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০৪:৪৩ পিএম

শম্ভুপুরা ইউনিয়নে দীপের ঈদ সামগ্রী বিতরণ
Swapno


পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপের পক্ষ থেকে শম্ভুপুরা ইউনিয়নের নবীনগর এলাকায় শতাধিক অসহায় দুস্থ জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

 

 

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় মোবারক হোসেন স্মৃতি সংসদের পক্ষ থেকে শম্ভুপুরা ইউনিয়নের নবীনগর এলাকায় ১শত অসহায় দুস্থ জনসাধারণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি আব্দুল কাউয়ম,শম্ভুপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি রুহুল আমিন মোল্লা, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।

 

 

আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম, শম্ভুপুরা ইউনিয়নের মহিলা নেত্রী সুলতানা আক্তার, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এছাড়া সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন