রূপগঞ্জে এতেকাফ অবস্থায় বৃদ্ধের মৃত্যু
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ০৮:১৫ পিএম
রূপগঞ্জে মসজিদে এতেকাফ অবস্থায় জালালউদ্দিন (৭০) নামে এক ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার তারাব পৌর এলাকার মৈকলি কেন্দ্রিয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। জালাল উদ্দিন কিশোরগঞ্জ জেলার নান্দাইল থানার বাছোদি গ্রামে তার বাড়ি। তিনি স্বপরিবারে উপজেলার মৈকলি এলাকার সাদেক ভুঁইয়ার ভাড়াটিয়া বাড়িতে থাকতেন। পেশায় তিনি একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।
স্থানীয় সুত্রে জানাযায়, বিশ রমজানে অন্যান্যদের সাথে মৈকলি কেন্দ্রিয় জামে মসজিদে এতেকাফে বসেন জালালউদ্দিন। বুধবার ফজরের নামাজের পর যথারীতি ঘুমিয়ে পরেন। সকাল নয়টার দিকে ঘুম থেকে উঠেই জালালউদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পরলে স্থানীরা তাকে চিকিৎসার জন্য হাসপালে নেওয়ার পথেই তিনি মুত্যু বরণ করেন। মৈকলি ক্রেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আইয়ুবী বলেন বিশ রমজান থেকে উনি এতেকাফে বসেছেন।
বুধবার ফজরের নামাজের পর উনি ওনার মেয়ে কোরআন খতম করেছে তার জন্য দোয়া চান। নামাজ শেষে আমি রুমে চলে যাই। সকাল ৯টার দিকে ঘুমথেকে উঠে হঠাৎ অসুস্থ হয়ে মুত্যু বরণ করেন। মসজিদ কমিটির সেক্রেটারী হালিম ভুঁইয়া বলেন, বুধবার ফজরের নামাজের পর যথারীতি জালাল উদ্দিন ঘুমিয়ে পরেন। ঘুম ভাঙ্গলে উঠেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেন। দুপুরে জানাযা শেষে তার লাশ পরিবারের মাধ্যমে সমাজ বাসীর সহযোগিতায় কিশোরগঞ্জে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে তাকে দাফন করার কথা রয়েছে।
এস.এ/জেসি


