# বিএনপি স্থবির, জাতীয় পার্টি এগিয়ে ছিল সাংগঠনিক তৎপরতায়
রমজানকে ঘিরে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজান মাসকে ঘিরে দ্রব্য মূল্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিভেচনা করে সারা দেশব্যাপী বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মীদের উদেশ্যে তিনি ইফতার পার্টি না করে জনসাধারণের পাশে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেও সোনারগাঁ থানা আওয়ামীলীগ ছিল সারা রমজান জুড়েই ছিল এই কর্মসূচির বাহিরে।
রমজানের শেষ মুহুর্তে এসে একটি ইউনিয়ন খাদ্য সামগ্রী প্রধান করতে দেখা গেলেও থানা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের দ্বারা অন্যান্য ইউনিয়নে সেভাবে এই কর্মসূচি পালন করতে দেখা যায়নি। এছাড়া সারা রমজান জুড়েই ছিল সোনারগাঁ থানা আওয়ামীলীগের রাজনীতি ছিল নিরউত্তাপহীন। সূত্র বলছে, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর সোনারগাঁ থানা আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়।
তবে নতুন নেতৃত্বে আসার পর থানা আওয়ামীলীগের শীর্ষ নেতারা বহু আসার বাণী শোনালোও এখনো পর্যন্ত থানা আওয়ামীলীগের কমিটি বর্ধিতকরণ ও ইউনিট কমিটিগুলোর সম্মেলন করেও কমিটি গঠনে ব্যর্থ হয়েছেন। এছাড়া থানা আওয়ামীলীগের নেতৃত্ব নিয়ে চলছে নানা রকম আলোচনা সমালোচনা। কারণ থানা আওয়ামীলীগের নেতৃত্বে দলীয় কর্মসূচি পালন হচ্ছে না।
কারণ এই রমজানে বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে বাংলাদেশ আওয়ামীলীগের বেশিরভাগ ইউনিটে শান্তি সমাবেশ করলেও সোনারগাঁ থানা আওয়ামীলীগ নামাকোয়াস্তে শান্তি সমাবেশ করেন। এছাড়া রমজানকে ঘিরে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজান মাসকে ঘিরে দ্রব্য মূল্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিভেচনা করে সারা দেশব্যাপী বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মীদের উদেশ্যে ইফতার পার্টি না করে জনসাধারণের পাশে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেও সোনারগাঁ থানা আওয়ামীলীগ ছিল স্থবির।
রমজানের শেষ মুহুর্তে এসে থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ একটি ইউনিয়নে কর্মসূচি পালন করে কোন রকম কর্মসূচি পালন করেন। তাদের এমন কান্ডে ব্যাপক সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ পুত্র এরফান হোসেন দীপ। তিনি সমালোচনা করে বলেন, সোনারগাঁয়ের অনেক বাঘা বাঘা নেতা থাকা সত্ত্বেও রমজান মাস অতিবাহিত হয়ে গেলেও একটা প্যাকেট ২৫০ গ্রাম মুড়ি নিয়ে মানুষের পাশে দাঁড়াতে দেখি নাই। তাই আমি আহ্বান জানাব তাদের প্রতি আগামী যে কয়েকদিন আছে ঈদ পর্যন্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তবে রমজানের শেষ মুহুর্তেও সোনারগাঁয়ের বাকি ১০টি ইউনিয়নে সেভাবে মানুষের পাশে দাড়াতে দেখা যায়নি। এন.হুসেইন/জেসি


