Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ের সাদিপুরে ডা. বিরু’র উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ০৫:২১ পিএম

সোনারগাঁয়ের সাদিপুরে ডা. বিরু’র উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ
Swapno



জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু)’র উদ্যোগে এবং মনোয়ারা চৌধুরী ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ৬ শত অসহায় ও অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

 

(২০ এপ্রিল) বৃহস্পতিবার বিকেল ৩টায় অত্র ইউনিয়নের নয়াপুর বাজারস্থ হাজেরা সুপার মার্কেটের সম্মুখ থেকে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সোনারগাঁ উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ উদ্দিন আহমেদ মঞ্জু, সাদিপুর ইউপি'র প্যানেল চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী আল আমিন হোসেন।

 

 

এবং ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ লুৎফর রহমান শাহীন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাজ উদ্দিন মেম্বার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শুক্কুর আলী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল মেম্বার, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান ও ইয়ানুছ আলী শিকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী রাসেল আহম্মেদ।

 

 

এবং ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু সাঈদ সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডাঃ বিরুর উদ্যোগে অত্র রমজানে সোনারগাঁয়ের বেশ কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন