সোনারগাঁয়ে ঈদ উপহার বিতরণে ভিন্নতা আনলেন দীপক কুমার বনিক দীপু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ০১:০১ পিএম
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের আনন্দকে সকলের সাথে ভাগাভাগি করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন ইউনিয়নে হাজারো পরিবারের মাঝে এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে ঈদ উপহার পৌঁছে দেয়ার মাধ্যমে সোনারগাঁয়ের রাজনৈতিক অঙ্গনে থেকে শুরু করে সর্বমহলে এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটির সাবেক সদস্য দীপক কুমার বণিক দীপু।
ঈদকে ঘিরে অসহায় দুস্থ নিম্ন ভিত্ত মানুষের মাঝে পাশে দাড়ানোকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দীপক কুমার বণিক দীপু। যেখানে ঈদ উপহার নিতে কাউকেই আসতে হয়নি। প্রচন্ড রোদ উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে বক্তব্য শুনতে হয়নি, ছবি তোলার মতো বিব্রতকর অবস্থাতে পরতে হয়নি অসহায় দুস্থ নিম্ন ভিত্ত মানুষকে। কারণ দীপক কুমার বণিক দীপুর ব্যতিক্রমী উদ্যোগে রাতের আধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষের ঈদ উপহার নেতাকর্মীদের মাধ্যমে পৌঁছে গিয়েছে গরীব দুস্থ নিম্ন ভিত্ত মানুষের মাঝে নেতাকর্মীদের ঘরে ঘরে।
রাতের আধারে শতশত নেতাকর্মীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঘুমন্ত মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঈদ উপহার রেখে আসতে। সোনারগাঁয়ে এ ধরনের ব্যতিক্রমী উপায়ে ঈদ উপহার বিতরণের উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সারাদিন ব্যাপী সোনারগাঁ উপজেলার বারদী বাজারে নেতাকর্মীদের ডেকে নিয়ে ঈদ সামগ্রী দুঃস্থ ও অসহায়দের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়ার নির্দেশ দেন কৃষিবিদ দীপক কুমার বনিক দীপু ।
এ বিষয়ে কৃষিবিদ দীপক কুমার বনিক দীপু জানান, সমাজের অনেকেই আছেন যারা শত কষ্টে থাকলেও কারো কাছে হাত পাততে চাননা। ঈদ সামগ্রী নিতেও সংকোচ বোধ করেন। সকলের সামনে বিশেষ করে ক্যামেরার সামনে সাহায্য নেয়াও আমার কাছে বিব্রতকর মনে হয়। তাই কাউকে সাহায্য করলে আমি চেষ্টা করি গোপনেই করতে সাহায্য করতে পছন্দ করি।
করোনা মহামারীর সময়ও অসহায় দের বিকাশ এর মাধ্যমে টাকা পাঠিয়ে, কারো পরিচয় প্রকাশ না করে, আমি সোনারগাঁ বাসির পাশে থাকার চেষ্টা করেছি। করোনা কালীন সময়ে আমার নেতাকর্মীরা রাতের আঁধারে অসহায়দের বাড়িতে বাড়িতে গিয়ে দরজার সামনে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। কারো পরিচয় তখনও প্রকাশ করা হয়নি। বরাবরের মতো এবারও, ঈদকে সামনে রেখে আমি আমার সাধ্যমতো আমার প্রাণ প্রিয় সোনারগাঁ বাসির পাশে থাকার চেষ্টা করেছি। এন.হুসেইন/জেসি


