Logo
Logo
×

নগরের বাইরে

র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ০৭:০৮ পিএম

র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
Swapno


সোনারগাঁয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয় যৌথ অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন র‌্যাব-১১' এর উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।  

 

 

মো: সেলিমুজ্জামান জানান, উপজেলার জামপুর ইউনিয়নের কদমতলী দন্দী বাজার এলাকায় অবস্থিত আরবী ফুড প্রডাক্টকে ল্যাব, টেকনিশিয়ান না থাকা ও অনুমোদনহীন লগো ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১ লক্ষ টাকা এবং ফিদু প্লাস্টিক কারখানাকে অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য তৈরির অপরাধে ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।  

 

 

এছাড়া আরবী ফুড প্রোডাক্ট এর ওরেঞ্জ স্টং ট্যাংক ২ হাজার কেজি, ওরেঞ্জ ও ম্যাংগো ফ্লেভার ১ হাজার কেজি এবং ফুড কালার ৫০০ কেজি এবং ফিদু প্লাস্টিক কারখানার প্লাস্টিকের ড্রাম ও খালি বোতল ১ লক্ষ ৫২ হাজার পিস, মোড়ক ও লেভেল ২ হাজার মিটার ধংস করা হয়।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন