Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে সালাউদ্দিন সালুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০৮:০৫ পিএম

সোনারগাঁয়ে সালাউদ্দিন সালুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সালাউদ্দিন সালুর মুক্তির দাবিতে সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকদল।

 

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সালাউদ্দিন সালুসহ সোনারগাঁ থানা বিএনপি নেতা সফিউদ্দিন মেম্বার, সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, সোনারগাঁ থানা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া ও সোনারগাঁ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ শিকদারের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবকদল। এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করেন সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকদল।

 

এ সময় সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাজী নাসির উদ্দিনের নেতেৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী পিয়ার হোসেন নয়ন, যুগ্ম আহ্বায়ক শফিক ভূঁইয়া, আতিক হাসান লেলিন, জাহাঙ্গীর আলম, সদস্য এজাজ ভূঁইয়া, শুভরাজ, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুল হোসেন রনি, সদস্য সোহেল আরমান মামুন ভূইয়া, রাজিব সাউদ, শহীদুল্লাহ, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম, হানিফ, বাদল চৌধুরী, রাজু খন্দকার, আবু বক্কর সিদ্দিক, খোকা, স্বাধীন, নজরুল হোসেন, শরিফ, রুবেল, ফারুক সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন