কুতুবপুরে আলাউদ্দিন ও বাবুল মেম্বারের বিতর্কিত কর্মের শেষ কোথায়?
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৩, ০৮:০২ পিএম
ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার বাবুল মিয়া ও সাবেক মেম্বার আলাউদ্দিন হাওলাদারের বিতর্কিত কর্মকান্ডের যেন শেষ নেই। একজন আরেকজনের নামই শুনতে পারে না। এই যেন তেলে বেগুনে জ্বলে উঠে। কে কার দোষ খুঁজে বের করবেন এই নিয়ে তাদের মধ্যে চলছে প্রতিযোগিতা।
গত কয়েকদিন আগে মেম্বার বাবুল মিয়ার একটি অডিও রেকর্ড ফাঁস হয়। সেই রেকর্ডে মেম্বার বাবুল মিয়ার একাধিক অভিযোগ পাওয়া গেছে। শুধু তা-ই নয়, সেই ভয়েস রেকর্ডে তার দুর্নীতির একাধিক তথ্যপ্রমাণ রয়েছে। তার বিরুদ্ধে এর আগেও সরকারি টিউবওয়েল স্থাপনে রয়েছে নানা অপকর্মে অভিযোগ। জন্ম নিবন্ধন করতে অতিরিক্ত টাকা গ্রহণের একাধিক অভিযোগও রয়েছে।
এইদিকে সাবেক মেম্বার আলাউদ্দিন হাওলাদারের বিগত দিনের অপকর্মের জবাব ব্যালটের মাধ্যমে দিয়েছেন সাধারণ জণগণ। গত ইউপি নির্বাচনে বাবুল মিয়ার কাছে বিশাল ভোটের ব্যবধানে পরাজয় স্বীকার করে তিনি। তার বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগের পাহাড়।
এই আলাউদ্দিন হাওলাদার এমন কোনো অপকর্ম নেই যেন সে করে নাই। তার বিরুদ্ধে রয়েছে, নারী কেলেংকারি, ছাগল চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, মাদক, চাঁদাবাজি, অসহায় মানুষের সাথে খারাপ আচরণসহ একাধিক অভিযোগ। তার এমন অপকর্মের খেসারত হিসেবে খাটতে হয়েছে জেল জুলুম। আলাউদ্দিন হাওলাদার মেম্বার থাকাকালীন সময়ে তিনি তার অপকর্মের কারণে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, এই ওয়ার্ডে যে মেম্বার নির্বাচিত হয় সেই একের পর এক অপকর্ম করে আসছে। সাবেক মেম্বার আলাউদ্দিন হাওলাদারের বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই। এখন আবার বাবুল মেম্বার। তাদের বিরুদ্ধে এলাকার জণগণ খুব শীঘ্রই প্রতিবাদ আন্দোলন করতে মাঠে নামবে বলেও জানা যায়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, বাবুল মেম্বারকে ভালো ভেবে এইবার ভোট দিয়েছিলাম কিন্তু সে যা শুরু করেছে এ যেন বলার ভাষা নেই। তার কাছে গেলে টাকা ছাড়া কোনো গল্প নেই। সব কাজেই টাকা দিতে হয় তাকে। সে সরকারি নিয়মকানুন কিছুই পড়ুয়া করেন না। আর সাবেক আলাউদ্দিন হাওলাদার তার অপকর্মের বিরুদ্ধে আমরা ভোটের মাধ্যমে জবাব দিয়েছিলাম।
তার কাছে যদি সুন্দরী নারী যেত সেই নারীকেই সে কু প্রস্তাব দিতো। আর সাধারণ মানুষের সাথে খুব খারাপ আচরণ করতেন। এইসবের কারণে তিনি জেলও খাটছে। তার বিরুদ্ধে বিগত দিনে অপকর্মের শেষ নেই। আমার সাধারণ জণগণ আমাদের অধিকার আদায় করিতে যা যা করতে হবে আমরা তাই করবো। তবে এই সব অপকর্মের বিরুদ্ধে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) হস্তক্ষেপ কমনা করছি। এন.হুসেইন/জেসি


