Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ব্ল্যাকমেইলিং চক্রের বিরুদ্ধে ১০ লাখ টাকা মামলা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৭:২৭ পিএম

সিদ্ধিরগঞ্জে ব্ল্যাকমেইলিং চক্রের বিরুদ্ধে ১০ লাখ টাকা মামলা
Swapno

 

সিদ্ধিরগঞ্জে নামধারী দুই সাংবাদিকসহ ব্ল্যাকমেইলিং চক্রের তিন সদস্যের বিরুদ্ধে ১০ লাখ টাকার চাঁদাবাজির মামলা হয়েছে। নারায়ণগঞ্জ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে রসুলবাগ এলাকার মো: মুছা সুমন (৫০) বাদী হয়ে মঙ্গলবার (২ মে) মামলাটি (৩১৪/২০২৩) করেন।  

 

 

আসামিরা হলো- সানারপাড় এলাকার আবু সেলিমের ছেলে নামধারী সাংবাদিক সাকিবুল হাসান সাকিব (৩০), নূরবাগ এলাকার কুতুব উদ্দিনের ছেলে  তারেক (৩৮) ও সানারপাড় এলাকার মো: ফরহাদ হোসেনের ছেলে ফারদিন হোসেন রিয়াদসহ (২৩) অজ্ঞাত ৪/৫ জন। সাকিবুলের ব্ল্যাকমেইলিং থেকে রক্ষা পায়নি নিজের শ্যালিকাও।

 


মামলায় উল্লেখ করা হয়েছে, নিমাইকাশারী এলাকায় ক্রয়সূত্রে মালিকানাধিন জমিতে বাদী নির্মাণ কাজ করার সময় গত ২৬ এপ্রিল বিকেল ৩ টায় আসামিরা বাধা দেয়। নির্মাণ কাজ করতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে। অন্যতায় বাদীকে জীবনে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

 

 

বাদী চাঁদা দিতে অস্বীকার করে নির্মাণ কাজ অব্যাহত রাখলে আসামিরা লোঠি-সোঠা নিয়ে বাদীর উপর হামলা করতে উদ্ধত হয়। এ সময় বাদীর ডাক চিৎকারে সাক্ষীগণ ও আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়। চাঁদার দাবিতে আসামিদের হুমকি ও হামলার চেষ্টায় বাদী ও তার পরিবার জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।

 


জানা গেছে, সাকিবুল হাসান সাকিবের শ্যালক ও শ্যালিকার সাথে মুছা সুমনের জমি সংক্রান্ত বিরোধ ও মামলা চলছে। জমি বিক্রি করেও দখল বুঝিয়ে না দেওয়ার অভিযোগে মুছা সমুন বাদী হয়ে সাকিবুল হাসান, তার স্ত্রী শিফা, শ্যালক ফারদিন হোসেন রিয়াদ ও শ্যালিকা হাবিবা হক হাফছাকে আসামি করে আদালতে প্রতারণা মামলা করেন।

 

 

যার নং-৩৪(৪)২০২৩। মামলায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে থানা পুলিশ রিয়াদ ও হাফছাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তারা দীর্ঘদিন জেলহাজত বাস করার পর নিজেদের ভুল স্বীকার করে বাদীর অনাপত্তিতে জামিনে পায়। জমির মালিকরা কোন বিরোধ করতে না চাইলেও সাংবাদিক নামধারী সাকিবুল হাসান তার দলবল নিয়ে মুছাকে ব্ল্যাকমেইলিং করার নীলনকশা আঁকে।

 

 

১০ লাখ টাকা দিলে তারা এবিষয়ে নিরব হয়ে যাবে বলে মুছাকে আশ্বাস দেয়। কিন্তু জমির কাগজপত্র সঠিক থাকায় মুছা ব্ল্যাকমেইলিং চক্রের ফাঁদে পা দেয়নি। ফলে চক্রটি মুছার বিরুদ্ধে ডেমরা ও সিদ্ধিরগঞ্জ থানায় মারধরের অভিযোগ করে প্রশাসনিকভাবে হয়রানী করে অর্থিক সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন