Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় সরকারি নির্দেশনা অমান্য করে বন্ধের দিনে স্কুল খোলা

Icon

আরিফ হোসেন

প্রকাশ: ০৫ মে ২০২৩, ০৫:২২ পিএম

ফতুল্লায় সরকারি নির্দেশনা অমান্য করে বন্ধের দিনে স্কুল খোলা
Swapno

 

ফতুল্লা থানার অর্ন্তগত কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশন এলাকায় প্যারাডাইস সিটি মডেল স্কুলে সরকারি নির্দেশনা অমান্য করে কোমলমতি শিক্ষার্থীদের বাধ্যতামূলক ক্লাস করিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

 

 

জানা যায়, আজ ৪ মে বৌদ্ধ পূর্নিমার কারনে সরকারি নির্দেশনা অনুয়ায়ী দেশের সকল শিক্ষা প্রতিষ্টান বন্ধ থাকার কথা থাকলেও কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান সরকারের এই নির্দেশনা আইন অমান্য করে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেয়।

 


গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা গেল কুতুবপুরের প্যারাডাইস সিটি মডেল স্কুলে স্বাভাবিক দিনের মতোই কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে। আর শিক্ষার্থীদের ছবি তুলতেই শ্রেনী  শিক্ষিকা ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন আপনি কার অনুমতি নিয়ে ছবি তুললেন এখনি ছবি ডিলেট করেন।

 

 

পরবর্তীতে শ্রেনী শিক্ষিকা সাথে সাথেই প্রধান শিক্ষিকা খাদিজা আক্তারতে বিষয়টি জানালে প্রধান শিক্ষিকা খাদিজা বেগম প্রথমে শিকার করে তাদের আজকে খোলা রাখাটা মোটেও উচিৎ হয়নি। তারপরই তিনি বিভিন্ন ধরনের কথা বলতে থাকেন শিক্ষাথীদের ভালোর জন্যই আমরা খোলা রেখেছি। এখানে অপরাধের কিছুই দেখছিনা ।

 

 

সাথে সাথেই তার আগের কথা পাল্টিয়ে এবার বলেন আজকে আমাদের কোন ক্লাস চলছে না এটা আমাদের কোচিং চলছে ।তবে কি কারনে এই সময়ে কোচিং করাচ্ছে এর কোন ব্যাখ্যা দিতে পারেনি। শুধু তাই নয়  এই বিদ্যালয়টিতে এর আগেও বেশ কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে টাকা দাবি করা হয়। এমনকি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিজেই এটার কর্নধার হওয়ায় তিনি ঠিক মতো বিদ্যালয়ে উপস্থিত থাকেন না।


এ বিষয়ে শিক্ষার্থীদের সাথে আগত বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে জানা গেলে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজকে  এ স্কুল খোল রাখা হয়েছে। তাই আমরা বন্ধের দিনও আমাদের সন্তানদের নিয়ে এসেছি। যেহেতু আমার সন্তান এই স্কুলটিতে পরে সেই ক্ষেতে স্কুলের সকল নির্দেশনা মানা ছাড়া কোন উপায় নেই ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন