Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ভেঙ্গে দেওয়া হয়েছে ইটভাটার কিলন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ মে ২০২৩, ০৫:৪০ পিএম

রূপগঞ্জে ভেঙ্গে দেওয়া হয়েছে ইটভাটার কিলন
Swapno

 

ছিল না পরিবেশগত ছাড়পত্র, নেই জেলা প্রশাসনের ইট পোড়ানো লাইসেন্স। তারপরেও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপলজেলার কাঞ্চন এলাকায় পুড়ানো হচ্ছিল ইট। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সেই ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 

 

অভিযানে নেতৃত্ব দিয়েছেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান। এতে সহযোগীতা করেছে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর, কাঞ্চন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ এর সমন্বয়ে গঠিত একটি টিম।

 

 

ইটভাটাটি হলো মেসার্স কাকুল ব্রিকস ম্যানুফেকচারার (কইগ)। রূপগঞ্জ উপলজেলার কাঞ্চন পৌরসভায় অবস্থিত। নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান,  মেসার্স কাকুল ব্রিকস ম্যানুফেকচারার (কইগ) নামক ইটভাটা পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের ইট পোড়ানো লাইসেন্স ব্যতিত পরিচালিত হচ্ছিল।

 

 

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইটভাটার আগুন সম্পূর্ন নিভিয়ে দেওয়া হয় এবং এক্সাভেটর এর সাহায্যে ইট ভাটার কিলন সম্পূর্ন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন