Logo
Logo
×

নগরের বাইরে

গিয়াসউদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি’র তীব্র নিন্দা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ মে ২০২৩, ০৮:২৮ পিএম

গিয়াসউদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি’র তীব্র নিন্দা
Swapno


বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন’র বিরুদ্ধে কুচক্রী মহলের গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ফতুল্লা ইউনিয়ন শাখা। বৃহস্পতিবার (০৪ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ফতুল্লা ইউনিয়ন শাখা’র আহবায়ক হাসান মাহমুদ পলাশ ও সদস্য সচিব মো: আলমগীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

 

 

তারা বলেন, আমরা গভীর উদ্বেগের সহিত লক্ষ্য করছি যে, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে নিয়ে একটি কুচক্রী মহল অত্যন্ত নগ্নভাবে নোংরা খেলায় মেতে উঠেছে। উল্লেখ্য যে, আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্র জীবন থেকে অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত জনগণের কল্যানে অদ্যবধি রাজনীতি করে আসছেন।

 

 

তিনি ৭১'র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

 

 

তিনি বিশিষ্ট শিক্ষানুরাগীও বটে; তিনি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। এছাড়াও তিনি বহু স্কুল কলেজ মাদ্রাসা ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্বে আসীন আছেন। তিনি নারায়ণগঞ্জে অত্যন্ত জনপ্রিয় ও সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব।

 

 

তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ক্ষমতাসীন দলের জনৈক্য সংসদ সদস্য ষড়যন্ত্রমূলকভাবে মিজমিজি ০১নং ওর্য়াডের বাসিন্দা মাদকাসক্ত মোঃ শরিফকে দিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগপত্রটি দাখিল করেছে।

 

 

তাতে আমাদের ধারণা হচ্ছে দরখাস্তকারীকে বা তার পরিবার-পরিজনকে যে কোন ধরণের ক্ষয়-ক্ষতি করে সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সুযোগ্য আহবায়ক সংগ্রামী জননেতা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনসহ তার সন্তান-পরিবার-পরিজন ও বিএনপি’র নেতা-কর্মীদের উপর এর দায়ভার ফেলে নতুন কোন মামলা দায়ের করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

 

 

আমরা ফতুল্লা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে পুলিশ প্রশাসন ও অন্যান্য নিরাপত্তা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য। তার পাশাপাশি 'রাজনৈতিক বক্তব্য আশা করি।

 

 

আসুন আমরা জনগনের কল্যাণে কাজ করি এবং নারায়ণগঞ্জবাসীকে একটি সুন্দর সমাজ ও সুস্থধারার রাজনীতি উপহার দেই। যা আগামী প্রজন্মের জন্য তথা নারায়নগঞ্জবাসী ও দেশবাসীর নিকট চিরস্মরনীয় হয়ে থাকবে।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন