Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মিস্ত্রীর আত্মহত্যা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৩, ০৯:৩৭ পিএম

বন্দরে মিস্ত্রীর আত্মহত্যা
Swapno

 

অভাবের তাড়না সইতে না পেরে স্ত্রী সাথে অভিমান করে শাহজাহান (৬০) নামে এক ওয়েলডিং মিস্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (৫ মে) ভোর ৬টায় বন্দর থানার ২২ নং ওয়ার্ডের র‌্যালী আবাসিক এলাকায় ভাড়াটিয়া ঘরে ওই আত্মহত্যার ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারী ৩ সন্তানের জনক শাহজাহান মিয়া বন্দর স্বল্পেরচক এলাকার মৃত শরফত আলী মিয়ার ছেলে।  

 

এলাকাবাসীর মাধ্যমে আত্মহত্যার ঘটনার খবর পেয়ে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক আরিফ হোসেন পাঠানসহ সঙ্গীয় র্ফোস সকাল সাড়ে ১০টায় দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় আত্মহত্যাকারী স্ত্রী রওশন আরা বেগম বাদী হয়ে দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

 

এলাকাবাসী ও বন্দর ফাঁড়ি পুলিশ জানায়, আত্মহত্যাকারী শাহজাহান পেশায় একজন ওয়েলডিং মিস্ত্রী। গত ১ মাস যাবৎ কাজ না থাকায় শাহজাহান মিয়া বেকার হয়ে পরে। এ নিয়ে প্রায় সময় স্বামী স্ত্রী মধ্যে মনমালিন্য দেখা দেয়। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে স্বামী/স্ত্রী মধ্যে এ নিয়ে আবারও ঝগড়া হয়। মনের ক্ষোভে এক পর্যায়ে শুক্রবার ভোরে সকলের অগচরে ভাড়াটিয়া ঘরের আড়ার সাথে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে শাহজাহান মিয়া আত্মহত্যা করে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন