সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ফুল বাগান রোগীদের মাঝে প্রশান্তি
আশরাফুল আলম
প্রকাশ: ০৭ মে ২০২৩, ০৫:৪৬ পিএম
৫০ শয্যা বিশিষ্ট সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো সেবার পাশাপাশি মুজিব কর্ণার, শিশু কর্ণার স্থাপনের পর এবার দৃষ্টিনন্দন ফুলের বাগান সবার দৃষ্টি কেড়েছে। সাধারন মানুষের স্বাস্থ্যসেবার মান নিশ্চিতের পাশাপাশি হাসপাতালের ফাঁকা জায়গা পরিস্কার পরিচ্ছন্ন ছাড়াও বিভিন্ন জাতের দৃষ্টিনন্দন ফুলগাছ রোগীসহ এলাকার সাধারন মানুষের মাঝে প্রশান্তির ছোঁয়া ছড়িয়েছে।
ফাঁকা জায়গার পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্রোর বারান্দা জুড়ে টবে রয়েছে নানা রকম পাতাবাহার গাছ। স্বাস্থ্য কমপ্লেক্রোর পরিত্যক্ত কিছু জায়গায় রোপন করা হয়েছে নানা রকম ফলজ ও ওষুধি গাছ। স্বাস্থ্য কমপ্লেক্রোর পূর্ব পাশে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নকৃত ভেষজ বাগান।
এছাড়া সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রোর সামনে ৯০ শতাংশ জায়গা জুড়ে রয়েছে বিশাল আকৃতির একটি পুকুর যার চারদিকে রয়েছে সাড়ি সাড়ি নারিকেল গাছ। সব মিলিয়ে স্বাস্থ্য কমপ্লেক্রো অভ্যন্তরে সব কিছুতেই যেন মুগ্ধতার অপরূপ দৃশ্য যা মন কাড়ার মত। সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগী, স্বজন ও শিশুদের বিনোদনের জন্য নানা খেলনা দিয়ে সাজানো হয়েছে শিশু কর্ণার।
রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে আসা শিশুরা কিছু সময় মনের আনন্দে খেলায় মেতে উঠছে। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো চিকিৎসা নিতে আসা বৈদ্যেরবাজার ইউনিয়নের খংসারদী এলাকার সাজাহান মিয়া জানান, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রোর সেবার মান ভাল।
স্বাস্থ্য কমপ্লেক্রোর ভেতরের পরিবেশ সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকায় উপজেলার সব এলাকার মানুষ সেবা নিতে আসে এই হাসপাতালে। সব চেয়ে ভালো লাগে হাসপাতাল অভ্যন্তরে গড়ে উঠা ফুলের বাগান। হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা সকাল বেলা ঘুম থেকে উঠে হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে যখন ফুলের বাগানের দিকে তাকায় তখন তাদের প্রাণ জুড়িয়ে যায়।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক জানান, স্বাস্থ্য কমপ্লেক্রো সেবার পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্ন সুন্দর পরিবেশও অত্যন্ত জরুরি। সেই দিক চিন্তা করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা অভ্যন্তরে ফাঁকা জায়গায় ফুল বাগান করেছি। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি সেবা নিতে আসা রোগীসহ সাধারন মানুষ যেন প্রশান্তির ছোঁয়া পায়। এন.হুসেইন/জেসি


