আড়াইহাজার বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতারে আঙ্গুরের তীব্র নিন্দা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ মে ২০২৩, ০৮:১১ পিএম
আড়াইহাজার থানায় পুলিশের দায়ের করা নাশকতার মামলায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ জন নেতা-কর্মীর জামিন বাতিল করে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণের ঘটনায় নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর তীব্র নিন্দা ও প্রতিবাদসহ নজরুল ইসলাম আজাদসহ গ্রেফতারকৃত ১০জন নেতারা নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
গত (১১ ফেব্রুয়ারি) আড়াইহাজার উপজেলায় বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি পুলিশী বাধায় পালন করতে গেলে আড়াইহাজার বিএনপির নেতাকর্মীদের উপর লাঠিচার্জ গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ বিএনপির ৫০ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
গত ৮ মে মামলা নং- ২৬(২)২৩ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ জামিন বাতিল করে বিএনপি’র বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজাদসহ আড়াইহাজার উপেজলা যুবদলের সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক মোঃ আসাদুজ্জামান আসাদ, বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাসুম শিকারী।
দুপ্তপারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোশারফ, সাতগ্রাম ইউনিয়ন যুবদল সভাপতি সাজ্জাদ হোসেন আতাউর, ও সদস্য সচিব মোঃ রিপন, সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাংগঠিনক সম্পাদক রনি মিয়া, ফতেহপুর ইউনিয়েনর সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, আড়াইহাজার উপজেলা বিএনপি নেতা আলী হোসেন, ইমরান হোসেনের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এ ঘটানায় গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনের বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে নজরুল ইসলাম আজাদসহ গ্রেফতারকৃত আড়াইহাজর বিএনপির ১০জন নেতার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। এন.হুসেইন/জেসি


