খুনের মামলায় গরু চোর হোসেনের দুই দিনের রিমাণ্ড
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ মে ২০২৩, ০৯:০১ পিএম
আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের মাধবদী এলাকার ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া ডাকাতি মামলার আসামী আমির হোসেন এর লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার হোসেন মিয়া (৫০) ওরফে গরু চোর হোসেরন দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। সে মামলার এজাহারনামীয় আসামী। এরআগে রোববার (৭ মে) রাত সাড়ে ৮টার দিকে সোনারগাঁ থানাধীন বারদী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, নিহত আমির হোসেন একজন মুদি দোকানের ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীর সাথে ভিকটিমের টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিল। উক্ত বিরোধের জেরে গ্রেফতারকৃত আসামী তার অন্যান্য সহযোগীসহ গত ৫ মে রাত সাড়ে ১০টার দিকে ভিকটিমের নিজ বাড়ি হতে ডেকে নিয়ে যায়। পরে ৬ মে আড়াইহাজার উপজেরার এক ক্ষেত তেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য তাকে আড়াইহাজার থানায় অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। র্যাব-১১ এর মিডিয়া অফিসার (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এস.এ/জেসি


