Logo
Logo
×

নগরের বাইরে

বুড়িগঙ্গা থেকে মেয়ে শিশুর বিবস্ত্র লাশ উদ্ধার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৩, ০৯:২৪ পিএম

বুড়িগঙ্গা থেকে মেয়ে শিশুর বিবস্ত্র লাশ উদ্ধার
Swapno

 

ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে ১০ বছর বয়সী মেয়ে শিশুর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় পাগলা কোস্টগার্ড কার্যালয়ের কাছে নদীতে ভাসমান অবস্থা থেকে পাগলা নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।

 

পাগলা নৌপুলিশের উপপরিদর্শক এসআই শাহজাহান জানান, কোস্টগার্ডের দেয়া সংবাদে অনুমান ১০বছর বয়সী মেয়ে শিশুর লাশ বুড়িগঙ্গার তীরে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। লাশটির মাথা ন্যাড়া ও বিবস্ত্র ছিলো। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে মৃত্যুর কারন জানা যাবে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন