Logo
Logo
×

নগরের বাইরে

স্টিল কারখানায় চুল্লি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ মে ২০২৩, ০৯:৩৯ পিএম

স্টিল কারখানায় চুল্লি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু
Swapno

 

রূপগঞ্জে স্টিল কারখানায় লোহা গলানোর সময় চুল্লি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও এক শ্রমিক মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় সাত শ্রমিকের মৃত্যু হলো। সর্বশেষ মারা যাওয়া শ্রমিকের নাম ইব্রাহিম (৩৫)। তিনি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান। এই তথ্য নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন।

 

আইয়ুব হোসেন বলেন, ইব্রাহিমের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। ইব্রাহিমের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এই তথ্য জানান। ৪ মে বেলা সাড়ে তিনটার দিকে রূপগঞ্জের ভূলতা এলাকার রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের কারখানায় চুল্লি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দগ্ধ শ্রমিকদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। এখানে ঘটনার দিন থেকে এখন পর্যন্ত সাত দগ্ধ শ্রমিকের মৃত্যু হলো।

 

বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করে ভূলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেছিলেন, কারখানাটি এখনো নির্মাণাধীন। কারখানায় পরীক্ষামূলকভাবে লোহা গলানোর কাজ করা হচ্ছিল। বিস্ফোরণের পর গলিত উত্তপ্ত লোহা শ্রমিকদের শরীরে পড়ে। আড়াইহাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহীদ আলম বলেছিলেন, যেখানে ঘটনা ঘটেছে, সেখানে কোনো অগ্নিনির্বাপণ যন্ত্র দেখতে পাননি তাঁরা। শ্রমিকদের যে ধরনের নিরাপত্তার সরঞ্জাম ব্যবহার করার কথা, সেগুলো ব্যবহার করা হয়নি বলে কারখানা সূত্রে জানতে পেরেছেন।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন