বন্দরে পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ মে ২০২৩, ০৯:০৯ পিএম
বন্দরে পুকুরের পানিতে ডুবে সুবর্ণা ওরফে সুমনা (১২) নামের এক সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুবর্ণা বন্দরের চৌরাপাড়া এলাকার সুমন মিয়ার মেয়ে ও লক্ষণখোলা আলহাজ্ব ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে সুবর্ণা তার সমবয়সী বান্ধবী লামিয়াকে নিয়ে বাড়ির পাশে আবু তাহেরের পুকুরে গোসল করতে যায়। এ সময় অসাবধনতা বশত পা পিছলে পুকুরে পড়ে যায় সে। সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। তখন সাথে থাকা লামিয়ার চিৎকার চেঁচামেচিতে এলাকাবাসী এসে পানিতে খোঁজ চালিয়ে সুবর্ণার দেহ পানি থেকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এস.এ/জেসি


