Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় বালতির পানিতে তিন বছরের শিশুর মৃত্যু

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৩, ০৯:২৩ পিএম

ফতুল্লায় বালতির পানিতে তিন বছরের শিশুর মৃত্যু
Swapno

 

ফতুল্লা এলাকার একটি বাসায় বাথরুমে বালতির পানিতে পড়ে আরিশা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের বাবা আরিফুল ইসলাম জানান, আমি একটি প্রতিষ্ঠানের চাকরি করি। পরে জানতে পারি আমার মেয়ে বাসায় বাথরুমে পানির বালতিতে খেলতে গিয়ে পড়ে যায়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, আমার স্ত্রীর প্রেসার লো হওয়ায় সে অসুস্থ হয়ে শুয়েছিল। ওই সময় আমার মেয়ে হাঁটতে হাঁটতে বাথরুমে চলে যায়। বাথরুমে খেলতে গিয়ে বালতির মধ্যে পড়ে যায় বলে জানান তিনি।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন