Logo
Logo
×

নগরের বাইরে

প্রেমের টানে আড়াইহাজারে দুই প্রেমিকের বাড়ীতে বিয়ের দাবীতে অবস্থান

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৩, ০৩:২৬ পিএম

প্রেমের টানে আড়াইহাজারে দুই প্রেমিকের বাড়ীতে বিয়ের দাবীতে অবস্থান
Swapno



নরসিংদীর পলাশ এলাকার দুই কিশোরী ফেজবুকের মাধ্যমে সম্পর্কের সূত্রে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার বড় সাদারদিয়া গ্রামে দুই প্রেমিকের বাড়ীতে অবস্থান নিয়েছে। দুই দিন ধরে এ ঘটনাকে কেন্দ্র করে ওই দুই বাড়ীতে উৎসুক জনতা ভীর করছেন। ১১ মে ( বৃহষ্পতিবার ) সন্ধ্যা ৭টা থেকে এ অবস্থা বিরাজ করছে ওই গ্রামের আবুল এবং জিয়াজুদ্দিনের বাড়ীতে।

 


প্রেমিকের বাড়ীতে অবস্থান নেয়া কিশোরী পলাশ উপজেলার খিলপাড়া এলাকার আল আমিনের মেয়ে তাসলিম আক্তার জান্নাতি (১৩) এবং একই এলাকার সেলিমের মেয়ে শান্তা আক্তার (১৪) জানায়, গৃহকর্তা আবুলের ছেলে নজরুল ওরফে নজু (১৮) এর সাথে শান্তার এবং একই এলাকার জিয়াজুদ্দিনের ছেলে ইয়ামিন (২০) এর সাথে জান্নাতির ফেজবুকে পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

 

প্রেমিকদের কথা মত তারা দুই বান্ধবী এক সঙ্গে বৃহষ্পতিবার সন্ধ্যায় বিয়ের উদ্দেশ্যে যার যার প্রেমিকের বাড়ীতে এসে ওঠে এবং যার যার প্রেমিকের বাড়ীতে রাত্রী যাপন করে। কিন্তু শুক্রবার সাড়া দিন অতিবাহিত হলেও তাদের বিয়ের ব্যবস্থা না করায় তারা ওই বাড়ীতেই অবস্থান করছিল।

 

 

ঘটনা জানাজানি হলে ওই দুই বাড়ীতে সাড়া দিন রোকজন ভীড় করতে থাকে।  শান্তা পলাশের খিলপাড়া দারুল উলুম দাখিল মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্রী এবং জান্নাতি একই এলাকার পূবালী জুটমিলস উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী বলে তারা জানায়।

 


বিষয়টি আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়বকে জানালে তিনি বলেন, ঘটনা স্থলে পুলিশ অবস্থান করছে। বিষয়টি সম্পর্কে ভাল ভাবে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এন.হুসেইন রনী/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন