Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ডোবা থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৩, ০৭:৪৬ পিএম

আড়াইহাজারে ডোবা থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার
Swapno

 

 

আড়াইহাজারে কালিবাড়ী বাজার এলাকায় বাজারের পার্শ্ববর্তী ডোবা থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ মে) লোক মারফত সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। নিহত মকবুল হোসেন (৫০) উপজেলার ধন্দী গ্রামের তাইজুদ্দিনের ছেলে।

 

নিহতের স্ত্রী রেনু বেগম জানান, মকবুল তার শ্বশুরবাড়ি উপজেলার বড় বিনাইরচর গ্রামে স্বপরিবারে বসবাস করতেন এবং পার্শ্ববর্তী কালিবাড়ী বাজারের নৈশপ্রহরী পদে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে মকবুল ডিউটির কথা বলে বাড়ী থেকে বের হবার পর শুক্রবার সকালে রেনু বেগম লোক মারফত জানতে পারেন যে, তার স্বামীর লাশ বাজারের পার্শ্ববর্তী ডোবায় পড়ে আছে। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তার স্বামীর লাশ সনাক্ত করেন এবং থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক তৈয়ব বলেন, ঘটনাটি হত্যা না পানিতে ডুবে মারা গেছে তা ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত একটি অপমৃত্যু মামলা নেয়া হচ্ছে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন