কুতুবপুর ইউনিয়ন ডেকোরেটর মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৩, ১২:২২ পিএম
দীর্ঘদিনের অবহেলিত ও সুবিধা বঞ্চিত ডেকোরেটর মালিকদের অধিকার আদায়ের লক্ষ্যে 'ঐক্যই শক্তি' এই স্লোগানকে সামনে রেখে ফতুল্লা থানা ডেকোরেটর মালিক সমিতির অন্তর্ভুক্ত কুতুবপুর ইউনিয়ন ডেকোরেটর মালিক সমিতির ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) দুপুরে দেলপাড়া চিতাশাল আল্লাহরদান কমিউনিটি সেন্টারে প্রীতিভোজ ও আলোচনা সভা শেষে নবগঠিত কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফতুল্লা থানা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল। ফতুল্লা থানা ডেকোরেটর মালিক সমিতির উপদেষ্টা কেয়ামত আলী গাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন।
ফতুল্লা থানা ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন জিল্লু, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আলমগীর চৌধুরী, কার্যকরী সদস্য দিদারুল আলম প্রমুখ। কুতুবপুর ইউনিয়ন ডেকোরেটর মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলিমুদ্দিন, সহ-সভাপতি আমির খন্দকার।
আমিন গাজী ও সোহেল মিয়া, সাধারণ সম্পাদক আজিজ পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সেন্টু, সহ-সাধারণ সম্পাদক নাসির, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম রনি, সহ-সাংগঠনিক সম্পাদক বুলবুল আহাম্মেদ ডলিন ও রোমান, কোষাধ্যক্ষ আহাম্মদ হোসেন, সহকারী কোষাধ্যক্ষ হাবিব, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম।
সহকারী দপ্তর সম্পাদক মিলন, আপ্যায়ন সম্পাদক আজিজ বাবুর্চি, শ্রম বিষয়ক সম্পাদক কালাম, সহ-শ্রম বিষয়ক সম্পাদক রুবেল, ধর্ম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ ও রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য আওলাদ হোসেন, সদস্য তামিম, জহির, চাঁন মিয়া, নাসিমা বেগম, ইব্রাহিম ও আদিত্য। আলোচনা সভায় নবগঠিত কমিটির কল্যাণ কামনা এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা। এন.হুসেইন রনী /জেসি


