কুতুবপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ডে আ.লীগের সদস্য কার্ড বিতরণ
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৩, ১২:৩৭ পিএম
কুতুবপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য কার্ড বিতরণ উপলক্ষে কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৮নং ওয়ার্ডের মেম্বার তারুন্যের প্রতীক, শেখ ইমান আলীকে সদস্য কার্ড প্রদান করেন কুতুবপুর ইউনিয়ন বৃহত্তর ৩নং বর্তমান (৭-৮-৯) ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাহাত।
সোমবার (১৫ মে) রাত সাড়ে ৮ ঘটিকার সময় তক্কার মাঠ এলাকার মেম্বার ইমান আলীর নিজস্ব কার্যালয়ে এ সদস্য কার্ড প্রদান করা হয়। এ সময় তিনজন বীর মুক্তিযোদ্ধা এ কে এম সাইদুল হক, জহির উদ্দিন মন্টু, সালাম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দদেরও সদস্য কার্ড প্রদান করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য কার্ড প্রদানের পূর্ব মুহুর্তে রফিকুল ইসলাম রাহাত বলেন, আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দের পাশাপাশি তরুণ প্রজন্মের নেতৃত্ব প্রতিষ্ঠা করে দলকে গতিশীল করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনা কে পুনরায় প্রধানমন্ত্রী করে স্মার্ট বাংলাদেশ গড়তে সহকারী করতে হবে।
কুতুবপুর ইউনিয়নে সাংগঠনিক শক্তি পুনরুজ্জীবিত করে নৌকার পক্ষে গনজোয়ার সৃষ্টি করতে হবে। উল্লেখ, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ডে ২০০ সদস্য কার্ড প্রদান করা হয়েছে। এন.হুসেইন রনী /জেসি


