সোনারগাঁয়ে হাজী ফারুক ওমরের উদ্যোগে দোয়া ও মিলাদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ মে ২০২৩, ০১:১০ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ প্রত্যাশী হাজী ফারুক ওমরের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার কাঁচপুরে এ মিলাদ মাহফিল সম্পন্ন হয়।
মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহ্'র কাছে প্রার্থনা করা হয়েছে। এ সময় সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ প্রত্যাশী হাজী ফারুক ওমর এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলে সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এন.হুসেইন রনী /জেসি


