চনপাড়ায় ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী তোবারক গ্রেপ্তার
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৩, ০৫:৪৬ পিএম
রূপগঞ্জের চনপাড়ায় অভিযান চালিয়ে ছাব্বিশ বোতল ফেনসিডিলসহ তোবারক হোসেন (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এসময় গ্রেপ্তারকৃতের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ আট হাজার টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৮ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন করে র্যাব-১০’র অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র্যাব-১০ এর একটি আভিযানিক দল বুধবার রুপগঞ্জ থানাধীন পূর্ব চনপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে; সেসময় ফেনসিডিলসহ তোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য আনুমানিক আটাত্তর হাজার টাকা। গ্রেপ্তারকৃত তোবারক হোসেন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। এন. হুসেইন রনী /জেসি


