Logo
Logo
×

নগরের বাইরে

কিশোরীকে অপহরণের অভিযোগে গৃহশিক্ষক আটক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ মে ২০২৩, ১২:৪৩ পিএম

কিশোরীকে অপহরণের অভিযোগে গৃহশিক্ষক আটক
Swapno

 

কিশোরী মাদ্রাসা ছাত্রী (১৪) কে অপহরণের অভিযোগে তারই গৃহশিক্ষককে আটক করেছে আড়াইহাজার থানা পুলিশ। শনিবার (২০ মে) আড়াইহাজার উপজেলার সদর পৌরসভার কৃষ্ণপুরা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

 

এ ঘটনায় কিশোরী শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। আটককৃত গৃহশিক্ষকের নাম নূর এ আলম (২০)। সে আড়াইহাজার উপজেলার সদর পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের কালামের ছেলে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এমদাদুল হক তৈয়ব।

 

তিনি বলেন, সদর পৌরসভার ছোট বাড়ৈপাড়া গ্রামের ৮ম শ্রেণীর  কিশোরী মাদ্রাসা শিক্ষার্থী (১৪) কে বাসায় গিয়ে পড়াতেন নূর এ আলম। এতে ওই শিক্ষার্থীকে পছন্দ করতো। এক পর্যায়ে তাকে ২০ মে (শনিবার) কিশোরী তার বাড়ীর সামনের রাস্তায় বড় বোনের সাথে তার পিতার দোকানে গেলে সেখান থেকে অটো যোগে নূর এ আলম জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

 

এ ব্যাপারে অপহৃতার মা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ঘটনার ৬ ঘন্টার মধ্যে ওই দিনই দিবাগত রাত ৮ টায় আসামি নূর এ আলমের বাড়ী থেকে অপহৃতাকে উদ্ধার ও আসামি নূর এ আলমেকে আটক করা হয়েছে। অপহৃতাকে ২২ ধারায় জবানবন্দী নেয়ার জন্য নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন