Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ভূমি সেবা সপ্তাহর উদ্বোধন

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৩, ০৭:৫৭ পিএম

বন্দরে ভূমি সেবা সপ্তাহর উদ্বোধন
Swapno



বন্দরে ভূমি সেবা সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকাল ১০টায় বন্দর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে উপজেলার সহকারী কমিশনার ভূমি সুরাইয়া ইয়াসমিন ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্ধোধন করেন । এ সেবা সপ্তাহ চলবে আগামী (২৮ মে) পর্যন্ত। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিস ও বন্দর উপজেলার বিভিন্ন তহসিল অফিস প্রাঙ্গনে ভূমি সেবা বুথ স্থাপন করা হয়েছে ।

 

 

যেখানে ভূমি উন্নয়ন কর সেবা, ই নামজারি সেবা, নামজারি আবেদন গ্রহন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে খতিয়ান সংশোধন, অনলাইনে শুনানীর তারিখ সংশোধন, নামজারি সংক্রান্ত অভিযোগ গ্রহন ও তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন, সপ্তাহ ব্যাপী লিফলেট, ব্যানার, মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারনা ইত্যাদি কার্যক্রম নেয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এন. হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন