চাঁদা না দেওয়ায় সরল বাহিনী হামলা চালায় বলে অভিযোগ রহিম বাদশার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ মে ২০২৩, ১০:০৫ এএম
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ চৌরঙ্গী পাম্পেরে সামনে চাদাঁ না দেওয়ায় পূর্ব পরিকল্পিত ভাবে সরল বাহিনীর হাতে হামলার শিকার হয়েছেন ব্যবসায়ী রহিম বাদশা। ২২ মে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ এলাকার সাইনবোর্ড চৌরঙ্গি পাম্পের সামনে এই হামলার শিকার হন। এই ঘটনায় আহত রহিম বাদশা বাদী হয়ে মঙ্গলবার রাতেই সিদ্ধিরগঞ্জ থানা ৫ জনের নাম উল্লেখ্য করে আইনি ভাবে ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখিত হামলা কারী ব্যক্তিরা হলেন, মো. সরল, মো. নিশাদ, মো. শরীফ হোসেন, মো. হৃদয়, মো. আকরামসহ প্রায় ১২ জন লোক এসে ব্যবসায়ী রহিম বাদশার উপর হামলা করা হয়। আহত রহিম বাদশা উল্লেখ্য করে বলেন, চাদাঁবাজ সরল বাহিনী দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন সময় এসে আমার কাছে চাদাঁ চায়।
তাদের চাদাঁ না দেয়ায় তারা আমার উপর দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, এস এস পাইপ লাঠি আমাকে নিয়ে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসাী কায়দায় হামলা চালান। ২ নং বিবাদী সরলের হুকুমে ১ নং বিবাদি নিশাধ এস এস পাইপ দিয়া আমার উপর হামলা চালায়। তাদের হামলায় আমি মাথা, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হয়ে এখন মৃত্যুর সাথে লড়াই করছি।
হামলাকারী সন্ত্রাসীরা আমার প্যান্টের পকেট থেকে ৩৫ হাজার টাকা এবং ২১ হাজার টাকা মুল্যের স্মার্ট মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে আমার চিৎকারে আশে পাশের লোকজন আসিয়া আমাকে উদ্ধার করে ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে যান। চাদাঁবাজ সরল বাহিনী আমার উপর হাম চালিয়ে সেই ঘটনাকে তারা গনপিটুনি বলে মিথ্যা ভাবে প্রচার করেন। আমি তাদের এই ন্যাক্কার জনক কর্মকান্ডের প্রতিবাদ জানাই। একই সাথে তাদেরে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসের কাছে দাবী জানাই।
অন্যাথায় তারা যে কোন সময় আমাকে হত্যা করে ফেলতে পারে। কেননা হামলা কারীরা চলে যাবার সময় বলে যায় আমি তাদের টানা না দিলে তারা আমে মেরে ফেলবে। তাই আমি আমার জীবন নিরাপত্তা হীনতায় ভুগছি।
অভিযোগের তদন্তকারী এস আই মঞ্জু জানান, এই ঘটনার বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য আমাদের অভিযান প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মাঝে পূর্ব সুত্রতার জের রয়েছে। আমি ঘটনা স্থলে গিয়ে হামলা কারী কাউকে না পাওয়ায় আটক করতে পারি নাই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এন. হুসেইন রনী /জেসি


