Logo
Logo
×

নগরের বাইরে

এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ৭ টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ মে ২০২৩, ১২:৪৬ পিএম

এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ৭ টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
Swapno



ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ৭ টি ওয়ার্ডের ৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার রাতে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক এড. এস এম মাহমুদুর রহমান আলমগীর, সদস্য সচিব মাহবুবুর রহমান সুমন ও সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেনের  যৌথ সাক্ষরে ২, ৩, ৪, ৫, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির কমিটির অনুমোদন দেয়া হয়।

 

 

২ নং ওয়ার্ডে সভাপতি পদে সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক পদে আরিফুর রহমান মানিক ; ৩ নং ওয়ার্ডে সভাপতি পদে মুজিবর রহমান, সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম মোল্লা; ৪ নং ওয়ার্ডে সভাপতি পদে আক্কাছ আলী, সাধারণ সম্পাদক পদে নুরুল আমিন; ৫ নং ওয়ার্ডে সভাপতি পদে এড. কাইয়ুম মন্ডল।

 

 

 সাধারণ সম্পাদক পদে ইলিয়াস মল্লিক; ৭ নং ওয়ার্ডে সভাপতি পদে মিজানুর রহমান প্রধান, সাধারণ সম্পাদক পদে সেলিম সরদার; ৮ নং ওয়ার্ডে সভাপতি পদে জহিরউদ্দিন প্রধান , সাধারণ সম্পাদক পদে ইসমাইল হোসেন কাউসার ; ৯ নং সভাপতি পদে সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ নির্বাচিত হয়েছে। এর আগে গত ১৭ মে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ১ ও ৬ নং ওয়ার্ডের পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন