Logo
Logo
×

নগরের বাইরে

এসএসসি পরীক্ষার শেষ দিনেও ট্রাফিকের ভুমিকায় খান মাসুদের কর্মীরা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৩, ০১:১৩ পিএম

এসএসসি পরীক্ষার শেষ দিনেও ট্রাফিকের ভুমিকায় খান মাসুদের কর্মীরা
Swapno


 
এসএসসি পরীক্ষার শেষ দিনেও পরীক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে বন্দরের রাস্তায় যানজট নিরসনে দায়িত্ব পালন করেছে বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদের কর্মীরা। রোববার (২৮ মে) সকালে বন্দরের ব্যস্ততম সড়ক বন্দর বাজার মোড়, বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজগেট এলাকা।

 

 

এবং শাহি মসজিদ সিকদার আবদুল মালেক উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে যানবাহনের স্বাভাবিক চলাচলে দায়িত্ব পালন করেন এই স্বেচ্ছাসেবীরা। এ সময় যুবলীগ নেতা ডালিম হায়দার জানান, যুবলীগ নেতা খান মাসুদের নির্দেশে প্রতি বছরের এসএসসি পরীক্ষায়ই পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা এসব এলাকায় যানযট মুক্ত রাখার জন্য দায়িত্ব পালন করে থাকি।

 

 

তিনি সব সময় আমাদের সাথে উপস্থিত থেকে নিজেও এই দায়িত্বা পালন করে থাকেন। তবে আজকে অসুস্থ থাকায় তিনি এখানে উপস্থিত হতে পারেননি। গাড়ি চালকদের প্রতি আমার অনুরোধ আপনারা নিয়ম কানুন মেনে গাড়ি চালাবেন। যেখানে সেখানে গাড়ি রাখবেন না, দ্রুত গতিতে গাড়ি চালাবেন না এবং ওভারটেকিং করবেন না।  

 

 

যানজট নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী হিসেবে আরও দায়িত্ব পালন করেছেন যুবলীগ নেতা শেখ মমিন, মাকসুদ হাসান, উজ্জ্বল আলী, লাভলু প্রধান, আওয়ামী লীগ নেতা আল-মামুন, থানা ছাত্রলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ মাঈনুদ্দিন, নুর হোসেন নুন্না, যুবলীগ নেতা মো. সোহাগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল দাস, মাসুদ, মো. রতন, রুবেল, দিদার, লিমন প্রমুখ।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন