বক্তাবলীতে কিলন ভেঙে দিয়ে দুই ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ মে ২০২৩, ১০:৪৪ এএম
গতকাল সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা সার্কেল মো: সাজ্জাত হোসেন এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে একটি টীম বক্তাবলীর দুইটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করে এবং এক্সাভেটরের সাহায্যে ইটভাটার কিলন সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
ইটভাটাগুলো হলো: বক্তাবলীর মেসার্স জান্নাত ব্রিকস ( ২৫,০০০/-) এবং বক্তাবলীর চররাজাপুর এলাকার মেসার্স নিউ ব্রিকস ম্যানু-২ (২৫,০০০/-)
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, ইটভাটাগুলো পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের ইট পোড়ানো লাইসেন্স ব্যতিত পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে উক্ত ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন। এন.হুসেইন রনী /জেসি


