Logo
Logo
×

নগরের বাইরে

ছাত্রলীগ যুবলীগের বাধায় তারাব পৌরসভা যুবদলের দোয়া ও মিলাদ পন্ড

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ০৭:১৪ পিএম

ছাত্রলীগ যুবলীগের বাধায় তারাব পৌরসভা যুবদলের দোয়া ও মিলাদ পন্ড
Swapno

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তারাব পৌরসভা যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন করতে নিলে সেখানে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা বাধা দেয় এতে তারাব পৌরসভা যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল পন্ড হয়ে যায়।

 

আজ (৪ মে রবিবার) সকালে তারাব পৌরসভার ৩ নং ওয়ার্ডের মাসাব এলাকায় এই মিলাদের আয়োজন করা হয়েছিল। এতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বাধা ও অস্ত্র মহড়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

এ বিষয়ে তারাব পৌরসভা যুবদলের আহ্বায়ক  আফজাল কবির ও সদস্য সচিব কাজী আহাদ জানান, সকাল ১১ থেকে রূপগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি রিয়াজ এর লোকজন ও ৬নং ওয়ার্ড কাউন্সিল  জাকারিয়ার লোকজন অস্ত্র সস্র নিয়ে মহড়া দিত থাকে। এতে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়। রক্ত ক্ষয়ী সংঘর্ষের আকাঙ্খা দেখা দিলে আমরা অনুষ্ঠান স্থগিত করি। 

 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন