সোনারগাঁয়ে ডা. বিরুর নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১০:২১ এএম
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় পূর্বঘোষণা অনুযায়ী সোমবার বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর।
সে অনুযায়ী জামায়াতের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু)’র নেতৃত্বে গতকাল সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুরে হাজেরা সুপার মার্কেটে অত্র ইউনিয়ন ছাত্রলীগের প্রধান কার্যালয়ের সম্মুখে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
এসময় এশিয়ান হাইওয়ের নয়াপুরে বিক্ষোভ মিছিলটি বেশ কিছুক্ষণ প্রদক্ষিন করে তা পুনরায় ছাত্রলীগের কার্যালয়ে এসে শেষ হয়। এসময় জামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক রোবায়েত হোসেন শান্ত, সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীম।
উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ উদ্দিন আহমেদ মঞ্জু, যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাদিপুর ইউপি'র প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আল আমিন হোসেন, সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ লুৎফর রহমান শাহীন, সাবেক মেম্বার শাহাজ উদ্দিন।
সাবেক মেম্বার আঃ মোতালিব, সাবেক মহিলা মেম্বার রোকসানা বেগম, আওয়ামী লীগ নেতা দেওয়ান কামাল হোসেন, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাকির হোসেন জাকু, সাদিপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গির হোসেন, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি জয়নাল আবেদীন মানিক।
জামপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোখলেছ মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল আহমেদ, জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক আওলাদ, সহ-সভাপতি মোবারক, ছাত্রলীগ নেতা আজহারুল সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এন. হুসেইন রনী /জেসি


